1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মেসিকে ঢাকায় আনতে বললেন পররাষ্ট্রমন্ত্রী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মেসিকে ঢাকায় আনতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
রাজধানীর বনানীতে পলিসি রিসার্স ইন্সটিটিউট (পি আর আই) মিলনায়তনে ড. আব্দুল্লাহ শিবলী রচিত চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল- আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। সে কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।
তিনি বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে। ব্রাজিলে আমাদের রাষ্ট্রদূত এ তথ্য আজ জানিয়েছেন। আমি বলেছি, সঙ্গে করে যে লিওনেল মেসিকেও নিয়ে আসেন। তাহলে ভালো হবে।
ড. মোমেন বলেন, আর্জেন্টিনা আমাদের পুরনো বন্ধু। জাতিসংঘেও একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরো ভালো হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla