1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেক মেয়র এম মনজুর আলম ৫শত বস্তিবাসীকে শীতবস্ত্র দিলেন - পূর্ব বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা বাঁশখালীতে এনজিও ব্যুরো প্রধান ড. জাকারিয়া চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কাজ করা হচ্ছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাণীগ্রামে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন পরিষদ গঠিত  চট্টগ্রামে বাজার তদারকিতে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা আদায়, অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম বন্যা কবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা বোয়ালখালীর পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; থানায় ভুক্তভোগীর অভিযোগ

সাবেক মেয়র এম মনজুর আলম ৫শত বস্তিবাসীকে শীতবস্ত্র দিলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নগরীর নিঃস্ব, বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. বৃহস্পতিবার, সকালে মোস্তফা হাকিম কর্পোরেট অফিস প্রাঙ্গণে ৫শত বস্তিবাসীদের মাঝে শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন। মোস্তফা হাকিম গ্রুপের জেনারেল ম্যানেজার নিপুর চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল মেয়র ও মানবিক সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, অস্বচ্ছল, নিম্ন আয়ের, নিঃস্ব জনগোষ্ঠী, বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠী আল্লাহর সৃষ্টি। তাদের সেবা করা আমাদের ইমানী দায়িত্ব। তিনি বলেন, বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিল। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। এ মহৎ মানবিক প্রধানমন্ত্রী ৩৫ লক্ষ মানুষদের জন্য গৃহ করে আশ্রয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেখানো পথেই আমাদের সব সেবা। তিনি তাদের সেবাধর্মী কর্মকাণ্ড সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম। শীতবস্ত্র বিতরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করে হযরত সৈয়দ মনছুর আলী শাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা গোলাম সারোয়ার উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে কয়েকজন সমাজসেবক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla