1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
২০২৬ বিশ্বকাপেও খেলবেন মেসি! - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

২০২৬ বিশ্বকাপেও খেলবেন মেসি!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপই হবে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, এমন ঘোষণা এসেছিল বেশ আগেই। চলতি বছরের অক্টোবরে বিশ্বকাপ শুরুর আগে মেসি নিজেই আর্জেন্টাইন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিশ্চিত, কাতারই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ।’ কেবল তখন নয়, বিশ্বকাপ চলাকালেও মেসি জানিয়েছিলেন কাতারের পর আরেকটা বিশ্বকাপ খেলছেন না তিনি। ফলে অনেকে ধারণা করে নিয়েছিল, কাতারে নিজের শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে থেমে যাবেন তিনি। তবে মেসি থামেননি। বরং জানিয়েছেন, বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার নতুন জার্সিতে খেলে যেতে চান আরও বেশ কিছুদিন।

এবার মেসিকে নিয়ে নতুন আরেক তথ্য সামনে আনলেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার হোর্হে ভালদানো। তিনি জানিয়েছেন, মেসি নাকি পরের বিশ্বকাপেও খেলতে পারেন। তবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি। শুধু জানিয়েছেন, ক্যামেরার বাইরে মেসিকে করা এক প্রশ্ন শেষে তিনি জানতে পেরেছেন, ২০২৬ সালে অনুষ্ঠেয় কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বিশ্বকাপেও দেখা যেতে পারে আর্জেন্টাইন এই সুপারস্টারকে।

স্প্যানিশ রেডিও স্টেশন কোপে দেওয়া এক সাক্ষাৎকারে ভালদানো বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে আমি তার একটি সাক্ষাৎকারে ছিলাম। ক্যামেরার বাইরে তখন আমি তার সঙ্গে মজা করে বলেছিলাম, ‘ভালো, তুমি তাদের সঙ্গে যোগ দিচ্ছ, যারা পাঁচটি বিশ্বকাপ খেলছে।’ চলে যাওয়ার আগে সে আমাকে বলল, ‘যদি আমি বিশ্ব চ্যাম্পিয়ন হই, তাহলে পরের বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলে যাব।

আমি জানি না, এই উচ্ছ্বাস তাকে আরও অনেক দিনের জন্য আর্জেন্টিনার জার্সিতে থেকে যেতে সহায়ক হবে কি না। আমরা দেখব, সে আরেকটি বিশ্বকাপে খেলে কি না।’

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla