1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফাইনালের আগে মেসিকে তার শৈশবের শিক্ষকের খোলা চিঠি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফাইনালের আগে মেসিকে তার শৈশবের শিক্ষকের খোলা চিঠি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার শহর রোজারিওতে জন্ম লিওনেল মেসির। ফুটবল খেলার জন্য খুব অল্প বয়সে জন্মস্থান ছেড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। রোজারিও ত্যাগ করার আগে শহরটির স্কুল ‘গ্রাল লাস হেরাস’-এ ১ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত পড়াশোনা করেন তিনি। মেসির প্রথম শিক্ষাগুরুর নাম মিস মনিকা দোমিনা। যিনি মেসির উদ্দেশ্যে আবেগঘন একটি খোলা চিঠি দিয়েছেন।

মেসির শিক্ষক মনিকা দোমিনা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। মৃত্যুর আগে অন্তত একবার মেসির সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরতে চান তিনি। আর্জেন্টাইন রেডিও স্টেশন সুপার দেপোর্তিভোকে দোমিনা বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারি না যে, মেসি আমার কাছে লিখতে ও পড়তে শিখেছিল।’

মনিকা দোমিনা বলেন, ‘আমি সত্যিই মেসির সঙ্গে দেখা করতে চাই। আমি তাকে একটি ছোট চিঠি লিখব। আশা করি এটা মেসির কাছে পৌঁছাবে। আমি তাকে দেখতে চাই।

কারণ আমি ভালো নেই। আমার হার্টের সমস্যা রয়েছে। মৃত্যুর আগে তাকে একবার জড়িয়ে ধরতে চাই।’

মেসির উদ্দেশ্যে দেয়া মিস মনিকা দোমিনার চিঠিটি তুলে ধরা হলো- ‘হ্যালো মেসি, আমি তোমার শিক্ষক হতে পারায় ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছাত্র হওয়ায় তোমাকে ধন্যবাদ। সবসময় একইরকম থাকা এবং না বদলানোর জন্যও তোমাকে ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী এবং ভালো একজন মানুষ। কখনো বদলাবে না। তোমার জীবনের অংশ হতে পেরে যে গৌরব অনুভব করছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমার অনুরোধের জন্য দুঃখিত। এত এত বিপর্যয়ের মধ্যে আমাদের আনন্দে রাখার জন্য তোমাকে ধন্যবাদ।’

চিঠিতে মনিকা লিখেছেন, ‘তোমার হাসিমুখ দেখাটাই আমার সুখ। তুমি নিজেকে মেলে ধরেছো এতে আমি খুশি। দেশের জন্য যে সম্মান বইয়ে আনছো তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি সত্যিই তোমাকে আলিঙ্গন করতে চাই। আমার স্বপ্নপূরণ করতে চাই। তোমার শিক্ষক হওয়াটা আমার জন্য সম্মানের। মৃত্যুর আগ পর্যন্ত এই অনুভূতি আমাকে আনন্দিত করবে। শুভ কামনা। তোমাকে আমরা ভালোবাসি।’

আগামীকাল বিশ্বকাপের ফাইনালে স্বপ্নের শিরোপা জিততে ফ্রান্সের মুখোমুখি হবেন লিওনেল মেসি। মনিকা দোমিনার চিঠি তার কাছে পৌঁছালে নিশ্চয়ই বিশ্বকাপের পর শিক্ষাগুরুর ইচ্ছাপূরণ করতে রোজারিওতে ফিরে যাবেন মেসি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla