1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল'র বিনামূল্যে চক্ষু শিবির - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল’র বিনামূল্যে চক্ষু শিবির

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৮০ বার পড়া হয়েছে

রানা সাত্তার

মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে ১০০জন রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।গত শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় হাসপাতাল চত্তরে সকাল ৯টায় এই ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের ডা. মো. শফিকুল ইসলাম, ডা.মো.রাফায়েত হোসেন,ডা.অভিষেক চৌধুরী রোগীদেরকে সেবা প্রদান করেন।

দিনব্যাপী চলা চক্ষু শিবিরে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরনের চোখের সমস্যা চিহ্নিত করে চিকিৎসা ও পরামর্শ দেন। পাশাপাশি অস্বচ্ছল গরিব রোগীদের মধ্যে বিনামূল্যে চোখের ড্রপ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।এইদিনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্পুর্ণ বিনামূল্যে ছানি ও নেত্রনালী অপারেশন করা হয়।

চক্ষু শিবির সম্পর্কে যুগ্ন-আহবায়ক আবু তাহের বলেন, দেশে চোখের ছানি, ডায়াবেটিস জনিত অন্ধত্ব, চোখে পর্দা পরা, চোখ ট্যারা ও চোখে অ্যালার্জিসহ অন্তত দেড় কোটি মানুষ নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। এসব রোগীদের শতভাগ সঠিক চিকিৎসা দেওয়ার লক্ষ্য নিয়েই হাসপাতালটির যাত্রা। এই হাসপাতালে আসা কোনো রোগীরই যেন অর্থাভাবে চিকিৎসা ব্যহত না হয় সে লক্ষ্যে কাজ করছে। তারই অংশ হিসেবে আজকের এই বিনামূল্যের চক্ষু শিবির।

হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা.জয়নুল আবেদীন বলেন, শুধুমাত্র চোখের চিকিৎসায় প্রতিষ্ঠিত বিশেষায়িত হাসপাতালটিতে সাশ্রয়ী মূল্যে ছানি ও নেত্রনালী অপারেশনসহ সবধরনের চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। চোখের পরীক্ষা-নিরীক্ষায় ১০ শতাংশ ছাড় দেওয়া হয়।

উল্লেখ্য দিনব্যাপী চলা এ চিকিৎসা ক্যাম্পটিতে আরও উপস্থিত ছিলেন, ম্যাডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক ডা.মাহবুবর রহমান বাবুল,এইচ আর এডমিন ফাহিমা আকতার প্রমুখ।

মিডিয়া পার্টনার হিসাবে ছিল-দৈনিক তৃতীয় মাত্রা,কারেন্ট নিউজ, দৈনিক বায়ান্ন, চ্যানেল পূর্ববাংলা,সাপ্তাহিক পূর্ববাংলা,বাংলা পোষ্ট বিডি ডট কম,দৈনিক পূর্বদেশ,চট্টগ্রাম নিউজ,সি নিউজ ডট কম প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla