1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজার আওয়ামী লীগের সম্মেলনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ‘বিএনপিকে কোনো ছাড় নয়’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কক্সবাজার আওয়ামী লীগের সম্মেলনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ‘বিএনপিকে কোনো ছাড় নয়’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে তারা আক্রমণ করবে, সে হাত ভেঙে দেবেন।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, বিএনপি এই দেশের ভালো চায় না। তারা অত্যন্ত খারাপ। তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বিএনপিকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তার হাতে রাষ্ট্র ক্ষমতা না থাকলে দেশ ধ্বংস হয়ে যেত।

বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন- কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, বারিস্টার বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla