1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পেরুর নতুন প্রেসিডেন্ট - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পেরুর নতুন প্রেসিডেন্ট

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলো একদিনের নাটকীয়তার পর অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন। তার জায়গায় দিনা বলভার্টার পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছেন। ইতোমধ্যে তিনি শপথ নিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ ডিসেম্বর) দেশটির সংসদ ভেঙে দেওয়ার চেষ্টার কয়েক ঘণ্টার মধ্যেই পেদ্রো ক্যাস্টিলোকে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতাচ্যুতের আগের দিন সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলো জানিয়েছিলেন, তিনি একটি অসাধারণ জরুরি সরকার আনছেন। ক্যাস্টিলো দেশ পরিচালনার জন্য একটি ডিক্রি জারি করেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে পেদ্রো ক্যাস্টিলো জানান, সংসদ সাময়িকভাবে ভেঙে দেওয়া হবে। তিনি ডিক্রির মাধ্যমে শাসনকার্য পরিচালনা করবেন এবং দেশে নতুন নির্বাচনের আয়োজন করবেন।

তার দল ও বিরোধী সদস্যরা তার ঘোষণাকে অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। করণীয় নিয়ে জরুরি বৈঠকে তাকে বহিষ্কার করা হয়। ক্যাস্টিলোকে পরে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।

প্রেসিডেন্ট ক্যাস্টিলোকে অপসারণের পক্ষে ১০১ ভোট দিয়েছেন, বিপক্ষে ৬ জন। এদিকে ১০ জন বিধায়ক ভোটদানে বিরত ছিলেন।

ক্যাস্টিলো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট দিনা বলভার্তে পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ৬০ বছর বয়সী বোলোভার্তে। তিনি ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ক্যাস্টিলো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট দিনা বলভার্তে পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।ক্যাস্টিলো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট দিনা বলভার্তে পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

পেরু কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতায় রয়েছে। ২০১৬ সাল থেকে দেশটি পাঁচবার প্রেসিডেন্ট পরিবর্তন করেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla