1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৭ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৭

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মাজার-ই-শরিফে বলখ পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেন, ‘বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।’

গত বছর আগস্টে ফের ক্ষমতা দখলের পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এসব হামলার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের ইসলামিক স্টেট গ্রুপ অনেক হামলার দায় স্বীকার করেছে।

ওয়াজিরি এএফপি’কে বলেন, নগরীর সায়েদ আবেদ স্কয়ারের কাছে স্থানীয় সময় সকাল ৭ টার দিকে মঙ্গলবারের বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে ৬ জন আহত হয়।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এ মাসের শুরুর দিকে মাজার-ই-শরিফের দক্ষিণপূর্ব আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla