1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চলে গেলেন পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চলে গেলেন পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৪০১ বার পড়া হয়েছে
ব্রিটিশ-আমেরিকার জনপ্রিয় রক ব্যান্ড ‘ফ্লিটউড ম্যাক’ এর গায়িকা ও গীতিকার ক্রিস্টিন ম্যাকভি আর নেই।
বুধবার (৩০ নভেম্বর) সকালে হাসপাতালে তিনি মারা গেছেন। গায়িকার পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৯৬৭ সালে লন্ডনে গড়ে ওঠা ব্যান্ড ‘ফ্লিটউড ম্যাক’-এ ক্রিস্টিন ম্যাকভি যোগ দেন ১৯৭০ সালে। এরপর খুব দ্রুত তিনি ব্যান্ডটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ব্যান্ডের সঙ্গে তার নামও চারদিকে ছাড়াতে থাকে। ব্যান্ডের ‘লিটল লাইস’, ‘এভরিহয়ার’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত গানগুলো সঙ্গে জড়িয়ে আছেন কিংবদন্তি এই শিল্পী।
ব্যান্ডের পাশাপাশি নিজের একক অ্যালবামও প্রকাশ করেছেনে ম্যাকভি। ১৯৭০ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘ক্রিস্টিন পারফেক্ট’ এবং ১৯৮৪ সালে প্রকাশিত ‘ক্রিস্টিন ম্যাকভি’ তুমুল জনপ্রিয়তা পায়। নব্বইয়ের দশকের শেষ দিকে ব্যান্ড থেকে দূরে সরে যান ম্যাকভি। তবে প্রায় ১৫ বছর পর ২০১৪ সালে আবারও ফিরে আসেন।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা লিখেও ভক্তদের প্রশংসা কুড়াতেন সত্তর ও আশির দশকের পপ সংগীতের অন্যতম এই তারকা। তার লেখায় প্রেম ও সম্পর্কের গল্প বেশি উঠে আসত। তবে দুনিয়ার সব সম্পর্ককে ত্যাগ করে ৭৯ বছর বয়সে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ম্যাকভির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব সংগীতাঙ্গনের অনেকেই।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla