1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভয়াবহ ভূমিধসের পর ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভয়াবহ ভূমিধসের পর ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩১৯ বার পড়া হয়েছে
 ইতালির দক্ষিণাঞ্চলীয় ইসচিয়া দ্বীপে ভয়াবহ ভূমিধসের পর রোববার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভূমিধসে অন্তত সাতজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সংবাদ মাধ্যম ও জরুরি সেবা থেকে বলা হয়েছে, শনিবার সকালে ক্যাসামিসিসিওলা তার্ম শহরের ভেতরে দিয়ে কাদাপানি ও ধ্বংসাবশেষের ঢল নামে। স্রোতে বাড়িঘর এবং গাড়ি সমুদ্রে ভেসে গেছে।
বেসামরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসুমেসি জানান, জরুরি অবস্থা ঘোষণার পর মন্ত্রীসভা বৈঠকে ২০ লাখ ডলার ত্রাণ তহবিলের প্রথম কিস্তির অনুমোদন দেয়া হয়।
এদিকে সংবাদ মাধ্যমে ভূমিধসে চার জনের প্রাণহানির কথা বলা হলেও স্থানীয় একজন কর্মকর্তা রোববার জানান, মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।
নিখোঁজদের সন্ধানে জোর উদ্ধার তৎপরতা চলছে। তবে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে এ  তৎপরতা ব্যাহত হচ্ছে।
এনএসএ বার্তা সংস্থা জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যাসামিসিসিওলা তার্মে অন্তত ৩০টি পরিবার আটকা পড়েছে। তারা পানি ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কাদা ও ধ্বংসাবশেষে রাস্তা বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, দ্বীপটিতে প্রায়ই ভূমিকম্প, ভূমিধসসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। এখানে ২০১৭ সালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। উনবিংশ শতাব্দীর শেষের দিকে শক্তিশালী ভূমিকম্পে দ্বীপটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla