1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যেকোন মূল্যে ১০ ডিসেম্বরের সমাবেশ হবেই : আমীর খসরু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যেকোন মূল্যে ১০ ডিসেম্বরের সমাবেশ হবেই : আমীর খসরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেকোন মূল্যে ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করা হবে। বিএনপিকে সমাবেশ করার যে অধিকার সংবিধান দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো সে অধিকার সংরক্ষণ করা।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু অভিযোগ করে বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশি বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের ডেকে নানা অপপ্রচার চালাচ্ছে। 

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিজ নিজ দেশের কাছে তুলে ধরা এ দেশের দূতাবাসগুলোর দায়িত্ব। তারা তাদের দায়িত্ব পালন করছে। দেশে যা ঘটছে দূতাবাসগুলো সেগুলোই তাদের দেশের কাছে তুলে ধরছে। এখানে বিএনপির কোন হাত নেই।

বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের মন্তব্য অভ্যন্তরীণ কোন বিষয় নয় জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রে গিয়ে তদবির করছেন পররাষ্ট্রমন্ত্রী। ক্ষমতায় রাখার জন্য ভারতে গিয়ে তদবির করছে আওয়ামী লীগ। এসব এখন সবাই জানে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla