1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশে প্রতিদিন ২০০ কোটি টাকার অবৈধ স্বর্ণ আসছে : বাজুস - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশে প্রতিদিন ২০০ কোটি টাকার অবৈধ স্বর্ণ আসছে : বাজুস

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার  ২৪ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সঙ্গে বৈঠকে দাবি করেছে যে চোরাচালানের মাধ্যমে প্রতিদিন বাংলাদেশে ২০০ কোটি টাকার স্বর্ণ আসছে।

বৈঠকে স্বর্ণ চোরাচালানকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিএফআইইউকে একটি যৌথ উদ্যোগ গঠনেরও প্রস্তাব দিয়েছে বাজুস। এমনকি যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও।

বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে আর্থিক গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাজুসের সভাপতি সায়েম সোবহানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

বাজুস প্রতিনিধি দলের তথ্য ও প্রস্তাবের জবাবে বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস বাংলাদেশকে স্বর্ণ চোরাকারবারিদের হাত থেকে রক্ষা এবং দেশে স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদার করার আশ্বাস দেন।

বাজুস নেতারা বৈঠকে জানান, আকাশ, সড়ক ও নৌপথে চোরাচালান হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নেতা জানিয়েছে, সারা দেশের স্থল, আকাশ এবং নৌপথে স্বর্ণ চোরাচালান হয়। ফলে বছরে ৭৩ হাজার কোটি টাকার চোরাচালানকৃত স্বর্ণ বাংলাদেশে আসে এবং এর বেশির ভাগই দেশের বাইরে পাচার হয়ে যায়।

স্বর্ণ চোরাচালান বন্ধে বাজুস নেতারা সাতটি প্রস্তাবনা তুলে ধরে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla