1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মন্দার সতর্কতা, টিভি-ফ্রিজ না কেনার আহ্বান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মন্দার সতর্কতা, টিভি-ফ্রিজ না কেনার আহ্বান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

মন্দা আসছে বলে সতর্ক করলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিনি সম্প্রতি ভোক্তা ও ব্যবসায়ীদের ছুটির মৌসুমে বড় ধরনের কেনাকাটা আপাতত না করতে সতর্ক করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেফ বেজোস সম্প্রতি সিএনএনের সঙ্গে কথা বলেছেন। তিনি এ সময় গ্রাহকদের তাদের নগদ অর্থ জমা রাখতে বলেছেন। সেই সঙ্গে আগামী মাসগুলোতে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর পরামর্শ দিয়েছেন। শীর্ষ এই ধনী ব্যক্তি, আমেরিকান পরিবারগুলোকে নতুন গাড়ি ও টিভির মতো বড় জিনিসপত্র কেনা এড়াতে পরামর্শ দেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মন্দা শুরু হতে পারে।

জেফ বেজোস বলেছেন, আপনি যদি বড়-স্ক্রিনের টিভি কেনার কথা ভাবছেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। আপনার অর্থ জমা রাখতে পারেনে এবং দেখতে পারেন কী ঘটে।

বেজোস আরও বলেন, অর্থনীতি এখন ভালো দেখা যাচ্ছে না। অর্থনীতির অনেকগুলো সেক্টরে এখন কর্মী ছাঁটাই হচ্ছে।বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী নিজের জীবদ্দশায় তার সম্পদের বেশির ভাগই দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বেজোস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈষম্য কমাতে তিনি তার সম্পদ দান করে দেবেন। অ্যামাজন প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla