1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এবার ২৩ কেজি ওজনের পোপা মিললো টেকনাফে, বিক্রি ৮৫ হাজার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এবার ২৩ কেজি ওজনের পোপা মিললো টেকনাফে, বিক্রি ৮৫ হাজার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের পোপার সাথে যেন সেন্টমার্টিনের জেলে গণির বন্ধুত্ব হয়েছে। বারে বারে তার জালেই ধরা দিচ্ছে সাগরের বড় পোপা মাছগুলো। গত পাঁচ বছরে ৫টি বড় পোপা মাছ তার জালে উঠে এসেছে। এসব মাছ বিক্রি করেই লাখপতি হয়েছেন সেন্টমার্টিনের জেলে গণি। চলতি মাসেই তিনটি বড় পোপা মাছ তার জালে ধরা পড়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে আবদুল গণির মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ নামে ট্রলারে ২৩ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়ে। সেন্টমার্টিনের এক সওদাগর মাছটি ৮৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে গণি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে ভোরে মাছ শিকারে যান তার দলবল। সকাল ৮টার দিকে জাল টানতে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছের সাথে বিশাল একটি মাছ দেখে সবাই খুশিতে আত্মহারা। ট্রলার তীরে পৌঁছে অন্যান্য মাছটির সাথে এই মাছটিও বাজারে তোলেন গনি। দাম হাঁকান ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে মাছটি স্ত্রী প্রজাতির জানতে পেরে আর কেউ আগ্রহী না হওয়ায় এক ব্যবসায়ীকে মাছটি ৮৫ হাজার টাকায় দিয়ে দেওয়া হয়। এরপরও শুকরিয়া প্রকাশ করেন তিনি।

গনি বলেন, মাছ বিক্রি করে দুটো ট্রলার, ৪০টি জাল ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করি। সেইসঙ্গে বাড়িটিও করা হয়।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজনের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ পেটের ভেতরে থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। এ জন্য পোপা মাছের দাম চড়া।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শনিবার ভোরে দ্বীপের বাসিন্দা আবদুল গণির নেতৃত্বে কয়েক জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। সকালে দ্বীপের পশ্চিম পাড়াস্থল সাগরে জাল তুলে একটি বড় পোপা মাছ পান। মাছটি নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে। ধরা পড়া ২৩ কেজি ওজনের মাছটির দাম হাঁকান সাড়ে তিন লাখ টাকা। পরে মাছটি স্ত্রী প্রজাতির হওয়ায় ৮৫ হাজার টাকায় বিক্রি করেদেন জেলে গণি।

উল্লেখ্য, চলতি মাসের ৮ নভেম্বর সকালে জেলে আবদুল গণিদের জালে ৬০ কেজি ওজনের দুইটি পোয়া মাছ ধরা পড়ে। মাছ দুটি ৮ লাখ টাকা দিয়ে কক্সবাজারের মৎস্য ব্যবসায়ী ইসহাককে বিক্রি করা হয়। এর আগে গনির জালে ২০১৮ সালের ১৪ নভেম্বর ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছিল। সেটি বিক্রি করেন ১০ লাখ টাকায়। ২০২০ সালের নভেম্বর মাসে গনির জালে ধরা পড়া পোয়া মাছ বিক্রি হয় ৬ লাখ টাকায়। শনিবার আবারো তার জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের পোপা মাছ যা ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla