1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মোশতাকের নির্দেশে জাতীয় ৪ নেতাকে হত্যা: জয় - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মোশতাকের নির্দেশে জাতীয় ৪ নেতাকে হত্যা: জয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

খন্দকার মোশতাকের সরাসরি নির্দেশে জাতীয় চার নেতাকে জিয়াউর রহমানের অনুগত সেনারা হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার ৩ নভেম্বর ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে জয় লিখেছেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতির ভাগ্যাকাশে নেমে আসে আরেকটি ভয়াল রাত। মোশতাকের সরাসরি নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী ও কামারুজ্জামানকে হত্যার জন্য ঘাতক পাঠায় সেনাপ্রধান জিয়াউর রহমানের অনুগত সেনারা।’

তিনি আরও লিখেছেন, ‘রাষ্ট্রবিরোধীরা চাইলেও জাতীয় চার নেতার অবদানকে মুছে ফেলা যায়নি। বরং তাদের মুখ আজও উদ্ভাসিত। এক বিশাল উত্তরাধিকার, ব্যাপ্ত দেশপ্রেম ও বিজয়ের মুকুট সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের যে পদচারণা শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের সাফল্যে যে ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছিল, আবার তা বোনা শুরু হয় মাত্র কয়েক বছরের ব্যবধানে। ১৫ আগস্ট, ১৯৭৫ সালে নির্মমভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো স্রোতের দিকে টেনে নেওয়া হয়।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla