1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে আনিসুর রহমান মুন্না’র জাতীয় পুরস্কার অর্জন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে আনিসুর রহমান মুন্না’র জাতীয় পুরস্কার অর্জন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে
 প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি’র হাত থেকে পুরষ্কার গ্রহণ করছেন আনিসুর রহমান মুন্না।

 

প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ; এই শ্লোগানে ‘জাতীয় যুব দিবস’- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় যুব দিবস-২২’ অনুষ্ঠানে চট্টগ্রামের কৃতি সন্তান, কামরাবাদ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যনিবার্হী সদস্য মুহাম্মদ আনিসুর রহমান মুন্না শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নির্বাচিত হয়। গত ১ নভেম্বর ওসমানী মিলনায়তন ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ভার্চুয়ালি অংশগ্রহণে, প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি’র হাত থেকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে তিনি জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত হোন।
আনিসুর রহমান মুন্না বলেন, আমার ক্ষুদ্র জীবনে এই পুরষ্কার বিশাল অর্জন বলে মনে করি। এই পুরষ্কার অবশ্যই ভালো কাজের উপহার স্বরূপ বড় মাপের প্রাপ্তি বলে মনে করি। এই অসামান্য পুরষ্কার আমার চলার পথে আগামীর দিনগুলোতে, সামজিক কর্মকান্ডে গতিশীলতা এবং অসাধারণ সাহস যোগাবে। এ পুরষ্কার অর্জনের মাধ্যমে যুব সংগঠক হিসেবে আমি ও আমার সংগঠনের দায়িত্ব বেড়েছে। দেশ, জাতি ও মানবতার কল্যাণে তিনি যাদেরকে কাছে পেয়েছেন এবং সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীর পথ চলায় সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা এবং সৎ পরামর্শ প্রার্থনা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla