1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস নির্মূলে 'অপারেশন রুট আউট', গ্রেপ্তার ৪১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস নির্মূলে ‘অপারেশন রুট আউট’, গ্রেপ্তার ৪১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ নামে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ৬ আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ১৩, ১৮, ১৯, ১৭, ২০ ও ২০ এক্সটেনশনে এ অভিযান চালানো হয়। ৮-এপিবিএনের উদ্যোগে ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশ অভিযানে অংশ নেয়।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ৮ এপিবিএন এই বিশেষ অভিযানকে ‘অপারেশন রুট আউট’ নামকরণ করেছে। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় যাতে কোনও অপরাধী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতকারীদের নির্মূল করার লক্ষ্যে পরিচালিত অভিযান তদারকি করেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর। অভিযানে ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশ অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, অভিযানে ৮-এপিবিএনের দায়িত্বাধীন রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে ৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৬ জন হত্যা মামলার আসামি। মাদকসহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে। অন্যান্য মামলার আসামি ৪ জন। আটকদের মধ্যে বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত হন ২৮ জন।
গ্রেপ্তার হত্যা মামলার আসামিরা হলো– ক্যাম্প ১৮ ব্লক-এল/১৮-এর মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম (৫৫)।  ব্লক/১৭-এর মৃত আবদুল মজিদের ছেলে জুনায়েদ (২৫)। আবু তালেবের ছেলে মছন আলী (২০), মৃত মোস্তাক আহমদের ছেলে মো. ওসমান (৩৪)। ক্যাম্প ১৩, ব্লক- ডি/৩-এর জাহিদ হোসেনের ছেলে তাহের ওরফে লালা ফুতিয়া (২৫)। ব্লক- এফ/৩-এর মৃত আমির হামজার ছেলে শোয়াইব (২৫)।
মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলো– ক্যাম্প ১৩, ব্লক-জি/২-এর মৃত নুর আহমদের ছেলে দিল হোসাইন (৪৪)। ব্লক-ই/৪-এর মৃত কবির আহমদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৯) এবং ক্যাম্প ১৮, ব্লক-এইচ/৬২-এর মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহ (৫৩)।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla