1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের মহা সমাবেশ প্রধান অতিথি শেখ হাসিনা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের মহা সমাবেশ প্রধান অতিথি শেখ হাসিনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে নগরের ১৫ থানা ও দক্ষিণ জেলার ৮ উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির আহবায়কদের সঙ্গে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন পৃথক বৈঠক করেন। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দিন প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন। নগর আওয়ামী লীগের এ সম্মেলনে সরাসরি যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আজকের (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের যে জনসভা অনুষ্ঠিত হবে, সেখানে সরাসরি যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla