1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় অবস্থান করছে এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ডোলোরেসের উচ্চভূমি শহরের কাছে মঙ্গলবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০ টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটি দক্ষিণে ৩৩০ কিলোমিটারের বেশি দূরে রাজধানী ম্যানিলা পর্যন্ত অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরের ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ডোলোরেস শহরের পুলিশ অফিসার জেফরি ব্লেন্স জানান, ভবনগুলো কাঁপছিল। তাই মানুষ বাহিরে ছুটে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের কিছু কক্ষের ধসে পড়া ছাদের ছবি, পাশাপাশি বাহিরে রাস্তায় চেয়ারে বসে থাকা কয়েক ডজন রোগীর ছবি পোস্ট করা হয়েছে।

হাসপাতালের কর্মী টম তেবিজ ফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান, ভবনটি পরীক্ষা করার সময় কর্তৃপক্ষ তাদের বেরিয়ে আসতে বাধ্য করেছে।ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।

ডোলোরেস শহরটি আবরা প্রদেশে অবস্থিত। প্রদেশটির বেসামরিক প্রতিরক্ষা অফিস জানায়, হতাহতের কোনো তাৎক্ষণিক খবর এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla