1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলার প্রস্তুতি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলার প্রস্তুতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ নুরুল কবির আনোয়ারা থেকে

আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংকে ঘিরে শুরু হয়েছে  প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের আভাস পাওয়ার পর থেকে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ অবস্থানে তুলে রাখতে পুরোদমে খেটে যাচ্ছে উপকূলবাসী। অনেকেই নিরাপদ স্থানে ছুটে যাচ্ছেন অনেকেই চলে যাচ্ছে নিজেদের আত্মীয়দের বাড়িতে। সোমবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার উপকূলীয় এলাকা রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ বলেন, প্রতিবারই আমাদের ঘুর্ণিঝড় মোকাবেলা করতে হয়। আল্লাহর উপর ভরসা করে এবারও ঘুর্ণিঝড়ের মুখোমুখি হবো। চেয়ারম্যানের পক্ষ থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ফ্রি গাড়ী ও খাদ্যের ব্যবস্থা করা হয়। তিনি আরো বলেন ঘূর্ণিঝড় মোকাবেলায় স্ব-উদ্যেগে একটি কমিটি গঠন করেছেন।

রায়পুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মুনির উদ্দিন জানান, সাগরের অবস্থা বেশি খারাপ। এবার অন্যন্য বারের চেয়ে পানি বেশি হওয়ার আশংকা হচ্ছে। আমরা জনগণকে নিরাপদ আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করছি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ঘুর্ণিঝড় মোকাবেলায় আমরা উপকূলীয় অঞ্চলেই আছি। ঘুর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে মাইকিং করা, মানুষদের সতর্ক করার কাজ করবো আর ঘুর্ণিঝড় চলাকালীন সময়ে মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা কাজের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকবো। আর ঘুর্নিঝড় পরবর্তী সময়ে ত্রাণকার্য পরিচালনাসহ ক্ষয়ক্ষতি নিরাময়ে আমরা মাঠে থাকবো।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla