1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রথমবারের মতো হিজাব পরে ক্রীড়া উপস্থাপনা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রথমবারের মতো হিজাব পরে ক্রীড়া উপস্থাপনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ক্রীড়া উপস্থাপনা এখন অনেক আকর্ষণীয় এক পেশা। অনেকের কাছে হয়তো নেশাও। আগে এক্ষেত্রে পুরুষদের একচেটিয়া আধিপত্য থাকলেও এখন পাল্টেছে সময়। ক্রীড়াঙ্গনে উপস্থাপনার মাঠে নারীদের উপস্থিতি এখন অনেকটাই সরব।

বিশ্ব ক্রিকেটেই নারী উপস্থাপকের সংখ্যা খুবই কম। তবে বাংলাদেশে এটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। মারিয়া নূর কবিং শ্রাবন্য তৌহিদার মতো ক্রীড়া উপস্থাপিকারা এখন দারুণ জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় নতুন এক আঙ্গিকে ক্রীড়া উপস্থাপনায় কাজ করছেন নাফিসা তাবাসসুম।

তিনি ক্রীড়া উপস্থাপনা করছেন হিজাব পড়ে। আর বাংলাদেশে তিনিই প্রথম। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অনেকের কাছে বিষয়টি সাংঘর্ষিক মনে হলেও নাফিসা দুটোই সামলাচ্ছেন দারুণভাবে।

নাফিসা সাংবাদিকতায় যুক্ত আছেন অনেকদিন। পড়াশোনাও করেছেন সাংবাদিকতায়। আগে থেকেই আগ্রহ ছিল স্পোর্টস নিয়ে কাজ করার। সেই লক্ষ্যেই কাজ শুরু করেন বাংলাদেশের প্রথম ২৪ ঘণ্টার টিভি চ্যানেল টি-স্পোর্টস এ।
তবে নাফিসা ক্যামেরার সামনে তিনি আসতে চান হিজাব পড়েই। কর্তৃপক্ষকেও জানান তেমনটাই। স্বপ্ন পূরণে হিজাব তার বাধা হয়ে দাঁড়ায়নি। প্রথমবারের মতো বাংলাদেশে কোনও টিভি চ্যানেলে হিজাব পড়ে ক্রীড়া উপস্থাপনা শুরু হয় তার হাত ধরেই। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ও বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের প্রি শো তে উপস্থাপনা করেন নাফিসা।

নাফিসা বলেন, আমি সবসময়ই চেয়েছি ক্রীড়া সাংবাদিকতা করতে, খেলাধূলা নিয়ে কাজ করতে। একইসঙ্গে আমি চেয়েছি আমার স্বাচ্ছন্দ্যের পোশাকে কাজটি করবো। আমার ইচ্ছাকে গুরুত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla