1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সেলার মৈত্রী প্রোগ্রামের মাধ্যমে রেস্টুরেন্ট পার্টনারদের সহায়তার অঙ্গীকার হাংরিনাকি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সেলার মৈত্রী প্রোগ্রামের মাধ্যমে রেস্টুরেন্ট পার্টনারদের সহায়তার অঙ্গীকার হাংরিনাকি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫১৩ বার পড়া হয়েছে

ঢাকা, এপ্রিল ২০ , ২০২১

দারাজ বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান হাংরিনাকি স¤প্রতি ‘হাংরিনাকি সেলার মৈত্রী’ শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি চলমান বৈশ্বিক মহামারিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া রেস্টুরেন্ট পার্টনারদেরকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে।

আমরা সকলেই জানি, কোভিড-১৯ এর কারণে বর্তমানে দেশের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্হায় ব্যবসায় এবং উদ্যোক্তাদের দুর্দশা লাঘবে হাংরিনাকি এবার তাদের সকল রেস্টুরেন্ট পার্টনার, অর্থাৎ সহযোগী ও অংশীদার রেস্টুরেন্টের কাছ থেকে গোটা রমজান মাস জুড়ে কোনো কমিশন (০%) না নেয়ার ঘোষণা দিয়েছে।

সেলাররা আরো যে সব সুবিধা পাচ্ছেন

১। এক্সপ্রেস সাইন আপ,

২। ফ্রি সেলার এডুকেশন

৩। ব্যবসা বৃদ্ধির বিভিন্ন প্রমোশনাল ফিচার্স

 

এ নিয়ে হাংরিনাকি’র হেড অব কমার্শিয়াল আবু সালেহ দিদার বলেন, “বৈশ্বিক মহামারির কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। অনেক ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, আর যারা চালিয়ে যাচ্ছেন, তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দেশের প্রথম অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে সহযোগী রেস্টুরেন্ট সমূহের কঠিন সময়ে তাদের পাশে থাকাকে আমরা দায়িত্ব মনে করি। তাদের এই কঠিন সময়কে কিছুটা সহজ করার প্রয়াস থেকেই আমরা ‘হাংরিনাকি সেলার মৈত্রী’ এই উদ্যোগটি নিয়েছি। এ উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত।’

 

উল্লেখ্য, দারাজ বাংলাদেশ এ বছরের মার্চ মাসে ‘হাংরিনাকি’ অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের ফলে হাংরিনাকি এখন আরো উন্নত ও কার্যকরী উপায়ে গ্রাহক ও সহযোগী রেস্টুরেন্টদের সেবা প্রদান করতে সক্ষম। দেশের ই-কমার্স খাতের প্রবৃদ্ধিকে ত্বরাণি¦ত করেছে বৈশ্বিক মহামারি, আর তাই দারাজ বাংলাদেশের সহায়তায় ভবিষ্যতে গ্রাহক ও রেস্টুরেন্ট সমূহকে আরো সুবিধা এবং নানা ধরণের আকর্ষণীয় অফার দিতে যাচ্ছে হাংরিনা

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla