1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কে হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী! - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কে হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে
  ক্ষমতাগ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ২০ অক্টোবর ডাউনিং স্ট্রিটের বাইরে বিতর্কিত ‘মিনি-বাজেট’ নিয়ে চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন তিনি।তার পদত্যাগের সঙ্গে সঙ্গে কে হতে পারেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে লিজ ট্রাসের বিগত প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক জনপ্রিয়তার কাতারে আছেন। এ ছাড়া আছেন পেনি মরডন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
চ্যান্সেলর জেরেমি হান্ট নেতৃত্বের দৌড় থেকে ইতোমধ্যে নিজেকে দূরে রেখেছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও ডাউনিং স্ট্রিটে ফেরার জনপ্রিয়তার কাতারে আছেন।
বৃহস্পতিবার পদত্যাগ বার্তায় লিজ ট্রাস বলেন, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক অস্থিরতার সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছিলেন। তবে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদে এসেছেন, তা পূরণ করতে পারছেন না। এর আগে তার মন্ত্রিসভার অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে যার কারণে তার ওপর চাপ তৈরি হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla