1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সামান্য পুঁজির ব্যবসায় মাসে লক্ষ টাকা আয় - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সামান্য পুঁজির ব্যবসায় মাসে লক্ষ টাকা আয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

রায়হান হোসাইন

নামিদামী কোন প্রতিষ্ঠানে চাকরি করেন না, প্রতিষ্ঠিত কোন ব্যবসায়ীও নন, সড়কের পাশে বসে লাইট রিপিয়ার করে প্রতি মাসে আয় করেন দেড় লাখ টাকার বেশি। পুঁজি বলতে ছোট্ট একটি টং দোকান আর সেখানে বসে নষ্ট এনার্জি লাইট ঠিক করে বিক্রি করা; বলছিলাম ৩৮ বছর বয়সী হারুণের কথা। যেন তার কাজে মুগ্ধ সবাই তার এই হাতের জাদুতে নগরীর দূর দুরান্ত থেকে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নষ্ট হওয়া লাইট ঠিক করতে এবং পুরাতন মেরামত করা লাইট কিনতে আসেন হারুণের কাছে। বিশ বছর যাবৎ হারুণ ইলেক্টিক্যাল কাজের সাথে জড়িত। এনার্জি লাইট বাজারে আসার পর থেকে হারুণ অর রশীদের এই ব্যবসা। অবিশ্বাস্য হলেও সত্য, তার পুঁজি একটি রাংতা ঝালাই মেশিন, প্লাস ও চুরি কাটানোর যন্ত্র আর এই ব্যবসা করে সফল হারুন। বর্তমানে এই ব্যবসা থেকে মাসে আয় দেড় লাখ টাকারও বেশি। দম নেওয়ার ফুসরত নেই বললে চলে। একটি পুরাতন নষ্ট লাইট রিপিয়ারিং করতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট। ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা এমনটি হাজার টাকা দিয়েও লাইট মেরামত করেন হারুণ এভাবেই গড়ে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ লাইট মেরামত করে ৪ থেকে ৫ হাজার টাকা আয় করেন তিনি।

হারুণের ভাষ্যমতে উপার্জন প্রতিদিন এক রকম হয় না কোনদিন ৩ হাজার তো আবার কোনদিন ৬ হাজারের বেশীও ইনকাম হয়। মানুষের কাছে আমার কাজ ভালো লাগে তাই মানুষ দূর দূরান্ত থেকে লাইট ঠিক করতে আসে। আমিও কম দামে লাইট ঠিক করে দিই জানিয়ে হারুণ জানান  জীবন সংগ্রামের প্রথমটা তেমন ভালো ছিলোনা । পুজি বাট্টা দিয়ে ডেকোরেশনের ব্যবসা শুরু করলেও তেমন সুবিধা করতে পারেননি সেই ব্যবসায়। নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাটের মোড়ে মসজিদ মার্কেটের সামনে ফুটপাতে ভাসমান হারুনের এই দোকান, থাকেন ডবলমুরিং থানার রংগী পাড়াতে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla