1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে দোলনায় দোলতে গিয়ে রশিতে ফাঁস পড়ে শিশুর মৃত্যু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজাপুরে দোলনায় দোলতে গিয়ে রশিতে ফাঁস পড়ে শিশুর মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে দোলনায় দোলতে গিয়ে রশিতে গলায় ফাঁস পড়ে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার (৬অক্টোবর) সকাল ১০টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ শিশুর নাম মারিয়া আক্তার টুনু। সে রাজাপুর উপজেলার শুক্তগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মো. মনজুরুল খানের মেয়ে ও ১২নং নৈকাঠি নোমপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। পুলিশ ও মারিয়া আক্তার টুনুর চাচা মো. মনির খান জানান, বাড়ির পাশের একটি বাগানে সুপারি গাছের সাথে রশি বেধে দোলনা তৈরী করেন টুনু।

বৃহস্পতিবার সকালে নিজের তৈরী ঐ দোলনায় দোলতে গিয়ে দোলনার রশি গলায় জড়িয়ে ফাঁস পড়ে ঝুলে থাকে টুনু। এ সময় মনি আক্তার নামে বাড়ির একটি মেয়ে ঘটনাটি দেখে সবাইকে জানায়। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় টুনুকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টুনুকে মৃত ঘোষনা করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla