1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুই জনকে বিয়ে করেছি- শাকিব খান - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দুই জনকে বিয়ে করেছি- শাকিব খান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

সেলিব্রেটিদের  প্রাইভেসি বলে কি কিছু থাকতে নেই?

প্রেম-বিয়ে-সন্তান-সংসারসহ নানা বিষয় নিয়ে কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। এর সঙ্গে উঠে এসেছে অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গ। নায়িকা পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জন তো আছেই!

গেল ২৭ সেপ্টেম্বর বুবলী প্রথমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। এরপর তিনি ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি প্রকাশ করেন। একই সময়ে শাকিবও ছেলের ছবি প্রকাশ করেন। এরপর থেকেই তুমুল আলোচনায় নিয়ে উঠে আসেন শাকিব। তবে এবার সরাসরি গণ মাধ্যমের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন ঢালিউড কিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব বলেছেন, এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখতো?

সেলিব্রেটিদের ব্যক্তিগত বিষয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, সেলিব্রেটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কি কিছু থাকতে নেই?

তিনি বলেন, হলিউড-বলিউড এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি, সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে। সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়? টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই।

বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো এক জনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla