1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টুইটারে চালু হয়েছে বহুল প্রত্যাশিত এডিট বাটন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টুইটারে চালু হয়েছে বহুল প্রত্যাশিত এডিট বাটন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে

মাইক্রোব্লগিং সাইট টুইটারে চালু হয়েছে বহুল প্রত্যাশিত এডিট বাটন। এর মাধ্যমে শেয়ারকৃত টুইট সম্পাদনা ও পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সম্প্রতি টুইটার ব্লু নামের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক টুইটে মাইক্রোব্লগিং সাইটটি জানায়, এডিট বাটন কাজ করে কিনা, সেটি নিশ্চিত করার একটি পরীক্ষা এটি। কিছুক্ষণ পরেই ওই টুইটের সম্পাদিত রূপে যোগ হলো আরো একটি বাক্য—পরীক্ষার ফল শিগগিরই জানাব আপনাদের।এভাবেই টুইটার বহুল প্রতীক্ষিত এডিট বাটন চালু করার খবর জানাল। নতুন ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে সেটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী। বেশ কয়েক মাস বেটা সংস্করণে পরীক্ষা করার পর আসা নতুন এ ফিচারের সুবিধা পাবেন কেবল টুইটার ব্লু গ্রাহকরা। টুইটারের প্রিমিয়াম গ্রাহক সেবাটি বর্তমানে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আর এতে মাসিক খরচ ৪ দশমিক ৯৯ মার্কিন ডলার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla