1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানার পুলিশ।মো. বাহারুল আলম বাহার (৬২) নামের ওই ব্যবসায়ী চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক।

তিনি ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শাহ আমানত সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।

তিনি বলেন, স্থানীয়রা সকালে মরদেহ ভাসতে দেখে খবর দেয়। শাহ আমানত সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরার জন্য সদরঘাটে গিয়ে সাম্পানে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে নৌ-পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীরাও তল্লাশি চালায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla