1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কাপ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কাপ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

নগরীর পতেঙ্গাস্থ টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল মাঠে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির টি-২০টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত একাডেমির হেড কোচ শাহরিয়ার বিন রুবেল ও সহকারী কোচ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার,সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের টি এস পি কমপ্লেক্স লিমিটেড এম.ডি, ডা. মোঃ কামাল উদ্দিন সহ-সভাপতি প্রাইভেট চিকিৎসক কল্যান সমিতি। টসে জয় লাভ করে কিংস কে ব্যাটিং এ পাঠায় রয়েলস। কিংস এর দেওয়া ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৩ রানের টার্গেট দেন। শাহরিয়ার বিন রুবেল ৭৬, তাকবির ৩০,জাকারিয়া ১৫ করেন,রয়েসল এর মোস্তাফিজুর রহমান,রিয়াদ, ওমর ফারুক ১টি করে উইকেট নেয়,১২৩ রানের জবাবে রয়েসল তাদের নিয়ন্ত্রীত বোলিং ও ফিল্ডিং এর মাধ্যমে রয়েসলকে ১০ ওভারে ৫/৬০ রানের মধ্যে আটকে ফেলে। রয়েলস হয়ে ফারুক ১০ রিয়াদ ২০ রান করেন এবং কিংস এর শাহরিয়ার বিন রুবেল ২ টি ও জাকারিয়া ও শরিফুল ৩ টি করে উইকেট নেন, কিংস এর শাহরিয়ার বিন রুবেল প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিরা রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সৌজন্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। একাডেমি কাপ ফাইনালে রয়েলস কে ৫০ রানে পরাজিত করেছে বাংলা ট্র্যাক কিংস।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla