1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সেনাবাহিনীতে নতুন সামরিক বিমান যুক্ত হলো - পূর্ব বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা বাঁশখালীতে এনজিও ব্যুরো প্রধান ড. জাকারিয়া চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কাজ করা হচ্ছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাণীগ্রামে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন পরিষদ গঠিত  চট্টগ্রামে বাজার তদারকিতে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা আদায়, অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম বন্যা কবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা বোয়ালখালীর পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; থানায় ভুক্তভোগীর অভিযোগ

সেনাবাহিনীতে নতুন সামরিক বিমান যুক্ত হলো

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে যুক্ত হয়েছে দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমান।এ উপলক্ষ্যে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে রবিবার (২৫ সেপ্টেস্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। আরও উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আস-এস বেন-তেজ সালাস, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিমান বাহিনী, বিজিবি, র‍্যাবের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পেনের নির্মাণ করা সামরিক বিমানটি আজ রোববার দুপুরে বাংলাদেশে অবতরণ করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিমানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পৌঁছে। এসময় ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সামরিক বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী দিক নির্দেশনা এবং বিশেষ আগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সকল সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলে তিনি তাঁর দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি বিমান সংযুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেল। এই বিমানটি যুদ্ধক্ষেত্রে ছত্রীসেনা অবতরণ, এক স্থান হতে অন্য স্থানে দ্রুত সেনা স্থানান্তর, আকাশ হতে পর্যবেক্ষণ, কার্গো পরিবহন, ভিআইপি মিশন ছাড়াও অধিক সংখ্যক জরুরী রোগী পরিবহনের জন্য ব্যবহার করা হবে। বিমানটি দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় ত্রাণ ও ঔষুধ সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla