1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আওতাধীন ক, খ ও গ ইউনিট সমূহের ত্রি-বার্ষিক সম্মেলন ২১-২৩ সেপ্টেম্বর বুধ-শুক্রবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ মোল্লা সম্মেলনের উদ্বোধন করেন। প্রতিদিনের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া ও ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শেখ মোঃ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন ও সদস্য প্রকৌশলী বিজয় কিষান চৌধুরী। সম্মেলন শেষে প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আওতাধীন ক, খ ও গ ইউনিট সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ‘ক’ ইউনিটে মোঃ সেলিম ৭৭ ভোট পেয়ে সভাপতি ও ওমর ফারুক ভূইয়া ৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, ‘খ’ ইউনিটে মোঃ এহতেশামুল হক নাহিদ ৯২ ভোট পেয়ে সভাপতি ও কাইছার উদ্দিন ৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং ‘গ’ ইউনিটে শেখ মোঃআবদুল মজিদ চান্দু বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ও মনিরুজ্জামান খান ৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla