1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সৌদি বিশ্বজয়ী হাফেজ সালেহ বাংলাদেশের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সৌদি বিশ্বজয়ী হাফেজ সালেহ বাংলাদেশের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬৩ বার পড়া হয়েছে

সৌদি আরব সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হাফিজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্হান অর্জন করছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম (১৩)।

গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।এ বিজয়ে তৃতীয় স্হান অধিকার করেন রাজধানী ঢাকা মিরপুর মারকাযু ফায়জুল কুরআনের মেধাবী ছাত্র পূর্বে কয়েকবার বিশ্বজয়ী হাফিজ সালেহ আহমদ তাকরিম।

সৌদি অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগীদের ১৫৩ জন অংশ নেন। এ মধ্যে ৩য় স্থান অধিকার করে পুরস্কার হিসেবে এক লাখ সৌদি রিয়াল পেয়েছেন বাংলাদেশের সালেহ আহমদ তাকরীম।

অর্জিত পুরস্কার

১| এক লক্ষ সৌদী রিয়াল । যা বাংলাদেশি টাকায় ৩১/৩২ লক্ষ টাকা ।

২|  সৌদি সরকারের খরচে গর্বিত উস্তাজসহ ওমরা ও মদিনা মুনাওয়ারা যিয়ারত ।

৩| মহামূল্যবান সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট।

এদিকে, বিশ্ব দরবারে দেশের মান উজ্জ্বল করায় হাফেয সালেহ আহমদ তাকরীমকে দেশও প্রবাসের সর্বমহল থেকে জানিয়েছেন অভিনন্দন।ধন্য এ দেশ । ধন্য তার পিতা মাতা । এ বিজয় কুরআনের । এ বিজয় লাল সবুজ পতাকার। বাংলার প্রতিটি ঘরে ঘরে  এমন হাফেযে কুরআন জন্ম হোক।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla