1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৩৪ কোটি ৫০ লাখ: জাতিসংঘ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৩৪ কোটি ৫০ লাখ: জাতিসংঘ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

খাদ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ জানিয়েছে বিশ্বে এখন ৩৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার জ্বালায় ভুগছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে নতুন করে ৭ কোটি মানুষ এ সমস্যায় পড়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলে নিরাপত্তা কাউন্সিলকে বলেন, বিশ্বের ৮২টি দেশের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। ২০২০ সালের আগ থেকেই এ খাদ্য সংকট শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ৪৫ টি দেশের ৫ কোটি মানুষ ভয়াবহ পুষ্টির সমস্যায় ভূগছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তাদের দরজায় দুর্ভিক্ষ কড়া নাড়ছে।

এমন পরিস্থিতি তৈরির জন্য তিনি বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সংঘাত, করোনা মহামারি, জলবায়ু পরিবতন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে দয়ী করেছেন।

খাদ্য সংকট সমাধনে যদি আমরা এখনই কাজ শুরু না করি তাহলে এ পরিস্থিতি আগামী বছর ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ইউথোপিয়া, উত্তর-পূর্ব নাইজেরিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনের খাদ্য সংকট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে বেসলি এবং জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, এসব দেশের পাশাপাশি সোমালিয়া এবং আফগানিস্তানেও খাদ্য সংকট দেখা দিয়েছে। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla