1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার হাসনাত আর নেই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঢাকা সিটির প্রথম মেয়র ব্যারিস্টার হাসনাত আর নেই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত মারা গেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডন স্থানীয় সময় ভোর ৫টায়  নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছেলে রাজীব হাসনাত।

ব্যারিস্টার হাসনাত বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

২০১৯ সালে যুক্তরাজ্যে যান ব্যারিস্টার হাসনাত। করোনা সংক্রামণের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি। তার ছেলে রাজীব জানান, লন্ডনে বার্ধক্যজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছিলেন তার বাবা।

ব্যারিস্টার হাসনাত পুরান ঢাকার হাজী গণি সর্দারের তৃতীয় ছেলে। গনি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন ব্যারিস্টার হাসনাত। ১৯৯০ সালে তিনি ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন ব্যারিস্টার হাসনাত এবং স্থায়ী কমিটির সদস্য হন। অবশ্য পরবর্তীতে তিনি আইন পেশায় সক্রিয় হন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla