1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ডাঃ শাহাদাত হোসেন সহ সকল রাজবন্দীদের মুক্তি না দিলে বেগবান হবে আন্দোলন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ডাঃ শাহাদাত হোসেন সহ সকল রাজবন্দীদের মুক্তি না দিলে বেগবান হবে আন্দোলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৭০ বার পড়া হয়েছে

 

প্রতিবাদ সভায় কোতোয়ালি থানা ছাত্রদল চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালি থানা ছাত্রদলের উদ্যোগে  ১২ এপ্রিল, সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরশে আজিম আরিফের সভাপতিত্বে এবং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ রনির সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সৈয়দ বশর, মহানগর যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুবরাজ। সভায় আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মঈনুদ্দিন খান রাজিব, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের নগর শাখার সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু, মোঃ ডালিম, আব্দুল মালেক, জসিম উদ্দিন, বেলাল আহমদ, মোঃ রহমত উল্লাহ, হারুন উর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান ডাঃ শাহাদাত হোসেনের নিঃশর্তে মুক্তির দাবি জানিয়ে বলেন-ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্রের শিকার চট্টগ্রাম চিকিৎসক সমাজের জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বিগত
করোনাকালীন সময়ে টেলিমেডিসিন সেবার মাধ্যমে জনগণের দারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছিল। সরকার ঈর্ষান্বিত হয়ে জনগণকে চিকিৎসা বঞ্চিত করার জন্য অন্যায় ভাবে মামলা দিয়ে
ডা. শাহাদাত হোসেনকে আটক করে রেখেছে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। তিনি ডাঃ শাহাদাত হোসেন ও অন্যান্য সকল রাজবন্দিদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানান অন্যথায় আন্দোলনের
মাধ্যমে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla