1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ছাত্রলীগের দু'গ্রুপের ভয়াবহ সংঘর্ষ ২ জন আহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের ভয়াবহ সংঘর্ষ ২ জন আহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে
মিরসরাই  প্রতিনিধি
মিরসরাইয়ের বটতল এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে এক গ্রুপের দুই কর্মী প্রতি পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই পৌরসভার নাজির ৮নং ওয়ার্ড তারাকাটিয়ার বটতল এলাকার সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু জানান, মিরসরাই তারাকাটিয়া এলাকার নাজিম উদ্দিন (১৬) নামে এক ব্যাক্তি মাথায় ও পায়ে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায় ভারী বস্তুর আঘাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
জানাগেছে মিরসরাই পৌরসভা ৮নং ওয়ার্ড কমিশনার লিটন ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন এর সাথে এলাকা ভিত্তিক ক্ষমতার লড়াই চলে আসছে। তার প্রেক্ষিতেই উভয় পক্ষের নিয়ন্ত্রণাধিন দুই কিশোর গ্যাং সর্ঘর্ষে জড়ায়। এতে কমিশনার লিটন গ্রুপের অনুসারী নাজিম উদ্দিন সহ দুইজন মারাত্মক আহত হয়। সংঘর্ষের আগে একটি দোকানে বসা নিয়ে উভয় পক্ষের কথাকাটাকাটি হয়।
মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। থানার ওসি কবির হোসেন জানান, সংঘর্ষের তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla