1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু শনাক্ত ৩০৫ জন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু শনাক্ত ৩০৫ জন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৩৮০ জন।

এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি এবং বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ২২ জন, বিআইটিআইডি ল্যাবে ৯০ জন, চমেক ল্যাবে ৩৮ জন, সিভাসু ল্যাবে ২৩ জন এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩০৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৪২ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৭১ জন এবং উপজেলায় ৩৪ জন। নগরে মৃত্যু হয়েছে ৮ জনের। এ পর্যন্ত মোট ৪৪৫ জনের মৃত্যু হলো।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla