1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
'দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয়' - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

‘দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয়’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতে পারে। জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে কিছু সুবিধা দেওয়া হয়েছে। যার কারণে তেলের দাম হয়তো সমন্বয় করতে পারবো।
সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।প্রসঙ্গত, রবিবার (২৮ আগস্ট) ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রতিমন্ত্রী বলেন, তেলের হিসাবে যাচাই-বাছাই চলছে। আশা করছি এখানে হয়তো একটা পরিবর্তন আসবে। সরকার যেহেতু শুল্ক ছাড় দিয়েছে, সেটা হয়তো কিছুটা আমাদের জন্য। তবে তেলের মার্কেট আবার বেড়েছে।
তিনি বলেন, তেলের বাজার এখন ১৫০ ডলারের (প্রতি ব্যারেল) ওপরে চলে গেছে। আগে ১৩০ ডলার ছিল। এখানে ভর্তুকির বড় একটা অংশ যোগ হবে।
সমন্বয়টা কবে নাগাদ হবে এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আশা করি কাল-পরশুর মধ্যে কতটুকু যেতে পারি, সে ব্যাপারে একটা ব্যবস্থা নেবো।
মাঠ পর্যায়ে সমন্বয়ের সুফল পৌঁছাতে আরেকটু সময় লাগবে বলেও মনে করেন নসরুল হামিদ।
তিনি বলেন, আমরা চাচ্ছি ট্যাক্স যে ৫ শতাংশ কমলো, সেটার কতটুকু প্রভাব পড়বে? এটা আমদানির ক্ষেত্রে কমলো। কিন্তু খুচরা পর্যায়ে কতটা প্রভাবে ফেলবে সেটাও আমাকে দেখতে হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla