1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এবার শ্রীলঙ্কার পথে ভুটান? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এবার শ্রীলঙ্কার পথে ভুটান?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

 ভুটানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। এতে শিগগিরই দেশটি শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

তবে দেশটি শ্রীলঙ্কার মতো হওয়া থেকে বাঁচতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। এই নিয়ে ভুটান ইউটিলিটি যানবাহন, ভারী আর্থমাভিং মেশিন ও কৃষি যন্ত্রপাতি ছাড়া সমস্ত যানবাহন আমদানি নিষিদ্ধ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির সরকার একথা জানিয়েছে।

চীন ও ভারতের মধ্যে অবস্থিত এই দেশটির জনসংখ্যা আট লাখেরও কম। ইউক্রেনের যুদ্ধের কারণে তেল ও শস্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করে যাচ্ছে এই দেশের জনগণ।

ভুটানের অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে। কিন্তু জিরো-কোভিড নীতির কারণে গত দুই বছর যাবত প্রায় পর্যটন শূন্য দেশটি। এতেই দেশটির রিজার্ভে টান পরে।

২০২১ সালের এপ্রিলে ভুটানের হাতে ছিল ১৪৬ কোটি মার্কিন ডলার। আট মাসের মধ্যে গত ডিসেম্বরে ভুটানের হাতে রিজার্ভ পরিমাণ কমে দাঁড়ায় ৯৭ কোটি মার্কিন ডলার।

ভুটানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুন মাস থেকে ভুটান আট হাজারেরও বেশি বিদেশি গাড়ি আমদানি করেছে। বিদেশি মুদ্রা কমে আসার প্রধান কারণগুলো মধ্যে এটিও অন্যতম একটি কারণ বলে মনে করা হচ্ছে।

দুর্বল অর্থনীতিকে চাঙা না করতে পারলে ভুটানের অবস্থাও শ্রীলঙ্কার মতোই হতে পারে বলে আশঙ্কা ঘনীভূত হচ্ছে। খবর এনডিটিভির ও ইত্তেফাক

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla