1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে মঙ্গলবার ভোর থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে থেমে থেমে হালকা-মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, উড়িষ্যা উপকূলে লঘুচাপের সৃষ্টি হওয়ায় মোংলায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে আজ ও কাল বৃষ্টিপাত হবে। দুইদিন পর বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে সতর্ক সংকেতও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই উড়িষ্যার লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। লঘুচাপটি দুর্বলও হয়ে যেতে পারে। তবে, নিম্নচাপে রূপ নিলে তা উড়িষ্যা উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে। তখন এ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সূত্র জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) টানা বৃষ্টিতে বন্দরে অবস্থানরত কয়লা, মেশিনারি, ক্লিংকার ও গ্যাসসহ পণ্যবাহী ৯টি জাহাজে পণ্য খালাস-বোঝাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) জাহাজে। সেখানে বৃষ্টির কারণে খালাস কাজ মাঝে মাঝে বন্ধ থাকছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla