1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঢাকার দুই মেয়র পাচ্ছেন মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মেয়ররা পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঢাকার দুই মেয়র পাচ্ছেন মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মেয়ররা পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে
 রাজধানীর ২ সিটি করপোরেশনের মেয়র মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন। একইসঙ্গে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মেয়ররা পাচ্ছেন প্রতিমন্ত্রীর মর্যাদা।
রবিবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস মন্ত্রীর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদের সই করা প্রজ্ঞাপনে এই ৪ মেয়রের নতুন পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশে পরবর্তী ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ও সচিবালয়কে অনুরোধ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla