1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুরু হলো শোকের মাস আগস্ট - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শুরু হলো শোকের মাস আগস্ট

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩২৬ বার পড়া হয়েছে

বছর ঘুরে আবারও বাংলাদেশিদের সামনে উপস্থিত শোকের মাস আগস্ট। এ উপলক্ষে রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন।

মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়ে একটি সভ্য রাষ্ট্র কীভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে তা বোধগম্য নয়। তিনি জানান, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। অচিরেই তাদের বিচারের রায় কার্যকর করা হবে।

এসময় অন্যান্য নেতারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল বলে উল্লেখ করেন নেতারা। শোককে শক্তিতে পরিণত করার মধ্য দিয়ে আওয়ামী লীগ’সহ সহযোগী সংগঠনগুলো পুরো আগস্টজুড়ে নানা কর্মসূচি পালন করবে।

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু তার লালন করা স্বপ্নের অগ্রযাত্রা রুখতে পারেনি। দেরিতে হলেও হয়েছে হত্যাকারীদের বিচার। সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব নিয়েছেন দেশের। তার কাঁধে ভর দিয়েই উন্নতির চরম শিখরে এখন বাংলাদেশ। একসময়ের তলাবিহীন ঝুড়ি এখন বঙ্গবন্ধু পরিবারের হাত ধরেই সমৃদ্ধির পথে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla