1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে
রানা সাত্তার
চট্টগ্রামের আনোয়ারায় প্রথমবারের  মত হচ্ছে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই মেলা। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের  কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আনোয়ারা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) আনোয়ারা সরকারি‌ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
এর আগে উপজেলা হল রুমে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা রমজান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন , আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক , ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান , চাতরী ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।
পরে কৃষকদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। তিনব্যাপী এ মেলায়  কৃষি প্রযুক্তি সহ বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের স্টল অংশ নেয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla