1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাই বিএনপি নেতার ঘরে আগুন লাগিয়ে হত্যা চেষ্টা অল্পের জন্য রক্ষা পেল পুরো পরিবার - পূর্ব বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার  চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি

মিরসরাই বিএনপি নেতার ঘরে আগুন লাগিয়ে হত্যা চেষ্টা অল্পের জন্য রক্ষা পেল পুরো পরিবার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও তার পরিবারের সদস্যদের আগুনে পুড়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানান তিনি। মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের মাহতাব চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।
শাহীদুল ইসলাম চৌধুরী জনান, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে আমার ও আমার পরিবারের ক্ষতি করার জন্য চেষ্টা করছে একটি পক্ষ। তারই ধারাবহিকতায় মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে আমার শয়ন কক্ষের পাশে আগুন দিয়ে পুরো পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছে। এসময় আমার বাড়ির এক কর্মচারি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে ঘরে আগুন জলছে দেখে আগুন আগুন বলে চিৎকার করলে আমরা ঘুম থেকে উঠে দেখি দুই ঘরের মধ্যেখানে করিডোরে আগুণ জ্বলেছে। করিডোরে সাথে লাগানো কক্ষে আমি ও আমার স্ত্রী, সন্তান সহ ঘুমে ছিলাম। আর ১০ মিনিট দেরি হলেই আমরা আগুনে পুড়ে পুরো পরিবার মারা যেতাম। আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য সবাই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।
তিনি আরো বলেন, আমি উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ার পর আমার বাড়িতে বিভিন্ন সময় নেতা-কর্মীদের সাথে, মতবিনিময় ও আলোচনা সভা চলে আসছে। কিছুদিন আগে নেতা-কর্মীদের বহন করা একটি সিএনজিতেও হামলা করেছে অজ্ঞাত লোকজন। কিছু দিন পূর্বে আমার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় মিরসরাই থানার নিজামপুর পুলিশ ফাঁড়িতে একটি সাধারন ডায়েরী করলে পুলিশ আমার বাড়িতে এসে তদন্ত করে যায়।
এরপর এক রাতে অপরিচিত এক লোককে বাড়ির ছাদে দেখা যায়। আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রæত পালিয়ে যায় সেই লোক। আমি বিষয়গুলো নিছক সাধারণ ঘটনা মনে করেছিলাম। কিন্তু গত রাতে আমার বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে আমি ও আমার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছে।

এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বিএনপি নেতার বাড়িতে আগুন লাগার খবর জানতে পেরে থানা পুলিশের একটি টিমকে ঘটনা স্থলে পাঠিয়েছি। যে স্থানে আগুন লেগেছে সেখানে রান্না ঘর বা আগুনের সূত্রপাতের কোন সোর্স পাওয়া যায়নি। তবে যেহেতু তিনি বা তার লোকজন ধুমপান করেন সেখান থেকে লেগেছে কিনা অথবা কেউ শত্রুতা করে লাগিয়েছে কিনা সেব্যাপারেও তদন্ত করে দেখা হবে। আমার জানা মতে তার এলাকা শান্তিপ্রিয় এলাকা সেখানে কেন তার উপর বার বার সমস্যা সৃষ্টি হচ্ছে আমার জানা নেই। ইতি পূর্বে এসব ব্যাপারে তিনি কোন কিছু আমাকে অবহিত ও করেননি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla