1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩২৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালি…রাজিউন)। এ নিয়ে এবার ৫ নারীসহ ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়। সদ্য মারা যাওয়া দুজন হলেন- শিরিনা আক্তার (৬০) ও মো. রফিকুল ইসলাম (৫২)।

শিরিনা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯। তিনি ৭ জুলাই মারা যান।

রফিকুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০। তিনি ৩ জুলাই মারা যান।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla