1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘরসহ কোটি টাকার সহায়তা ফারাজ করিমের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘরসহ কোটি টাকার সহায়তা ফারাজ করিমের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিভিন্ন জেলা-উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। ১৮ জুন থেকে শুরু হওয়া এই মানবিক কার্যক্রমে দেশের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন৷ তার গঠিত মানবিক তহবিলে প্রায় দেড় কোটি টাকার বেশি সংগ্রহ করেছেন তিনি।

এর মধ্যে ৫০ লাখ টাকা ব্যয়ে ইতিমধ্যে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে তিনি ১০ হাজার পরিবারের জন্য ত্রাণ নিয়ে গেছেন৷ জীবনের ঝুঁকি নিয়ে বন্যার স্রোতের মধ্যেই বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি এসব ত্রাণ পৌঁছে দিয়েছেন।

সুনামগঞ্জের সদর, পৌর এলাকা, জগন্নাথপুর, মইনপুর, হালুয়ার ঘাট, ধোপাখালী স্লুইস গেইট, সুরমা, দারাইর গাঁও, হাল্লরগাঁও, খাইনতর, দোয়ারা বাজার এলাকায় এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। বর্তমানে আরও ৫ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে কুড়িগ্রামের বিভিন্ন প্রত্যন্ত জনপদে ছুটে গিয়েছেন তিনি৷ এরপর কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করবেন বলে জানা গেছে। সেখানেও বন্যাদুর্গত ২ হাজার পরিবারের পাশে দাঁড়াবেন ফারাজ করিম চৌধুরী।

তার এই বৃহৎ মানবিক কার্যক্রমের সবচেয়ে সাহসী পদক্ষেপ হলো, তিনি ১ কোটি টাকা খরচ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জের বন্যাবিধ্বস্ত তাহিরপুর উপজেলায় ৭০ লাখ টাকা ব্যয়ে ৩৫০টি ঘর ও কুড়িগ্রামে ৩০ লাখ টাকা ব্যয়ে ১৫০টি ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফারাজ করিম চৌধুরীর এই মানবিক কার্যক্রমে ৫০ জন স্বেচ্ছাসেবী নিয়মিত কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla