1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আবারো চালু বাংলাদেশ-ভারত বাস সার্ভিস - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আবারো চালু বাংলাদেশ-ভারত বাস সার্ভিস

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

আবারো চালু হলো বাংলাদেশ-ভারত সরাসরি বাস সার্ভিস। আগরতলা-আখাউড়া এবং হরিদাসপুর-বেনাপোল হয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস পরিষেবা শুক্রবার (১০ জুন) থেকে চালু হয়েছে। সকালে মতিঝিলের কমলাপুর বাস ডিপো থেকে ছেড়ে যায় আন্তর্জাতিক রুটের ২টি বাস।

বাংলাদেশ-ভারত সরাসরি এ বাস সার্ভিস উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে বাংলাদেশ ভারতের সাথে পর্যটন ভিসা পরিষেবা বন্ধ ছিল। দুই বছর বন্ধ থাকার পর আজ আবার শুরু হচ্ছে দু’দেশের মধ্যে সরাসরি বাস চলাচল। বাসগুলো কলকাতা এবং আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পর্যায়ক্রমে অন্যান্য যেসব রুট রয়েছে সেসব রুটেও চালু হবে আন্তর্জাতিক বাস পরিষেবা।’শ্যামলী এন আর পরিবহন এবং বিআরটিসির পরিচালনায় বাসগুলো সরাসরি ভারতের কলকাতা এবং আগরতলা যাবে। বাংলাদেশের যশোরের বেনাপোল-হরিদাসপুর বর্ডার হয়ে কলকাতায় ঢুকবে বাস। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ত্রিপুরার আগরতলায় যাবে।

কর্তৃপক্ষ জানায়, এই বাস পরিষেবা দুই দেশের জনগণের মধ্যে বন্ধন বাড়াতে সহায়তা করবে। এটি দুটি দেশের মধ্যে সাশ্রয়ী মূল্যের জনকেন্দ্রিক সংযোগ বাড়াতে একটি বড় পদক্ষেপ এবং ভারত ও বাংলাদেশে ভ্রমণের একটি জনপ্রিয় মাধ্যম।

ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর যথাসময়ে আইসিপি ডাউকি-তামাবিলের মাধ্যমে বাস পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামলী এন আর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রাকেশ ঘোষসহ বিআরটিসি বিভিন্ন কর্মকর্তারা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla