1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন আহমেদ আর নেই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন আহমেদ আর নেই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে
       জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন আহমেদ আর নেই। আজ ৯ জুন বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বারিধারা ডিওএইচএস এর বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
অর্থনীতি, বাণিজ্য বিষয়ে তিনি প্রায় ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেন। কয়েক বছর আগে অবসর নেন।
আজ বৃহস্পতিবার বাদ যোহর বারিধারার ডিওএইচএস মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জে এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে আদমজি করবস্থানে তাঁকে দাফন করা হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla