1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের উদ্বোধন রামপুরা একাদশের দূরন্ত সূচনা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের উদ্বোধন রামপুরা একাদশের দূরন্ত সূচনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে

কিশোর তরুণ প্রজন্মকে খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সীমিত আকারে সামাজিক যোগাযোগ ব্যবহারের আহবান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

১লা জুন বিকেলে দামপাড়া পুলিশ লাইনস মাঠে ৩৩তম ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের পর যাহেদুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ) জসিম উদ্দিন পিপিএম -বার। স্পন্সর এম এম ইস্পাহানি লি.’র পক্ষে বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ মঈন উদ্দিন হাসান।

বিশেষ অতিথি হিসেবে মাঠে ছিলেন ইস্পাহানি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, ইবাদুল হক লুলু, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সানা শামীমুর রহমান (অর্থ ও প্রশাসন), শামছুল আলম (অপারেশন ও ক্রাইম) , উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) ফারুকুল হক, উপ-পুলিশ কমিশনার মুসতাইন হোসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম হুমায়ূন, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ শাহীন, আর আই মোহাম্মদ জাহাঙ্গীর।

সংস্থার ফুটবল কমিটির সম্পাদক আশীষ ভদ্র, যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ,এম এ মুসা বাবলু, সাবেক ফিফা রেফারি মারুফ সিকদার। পাহাড়তলী টেক্সটাইলের সিইও মাহবুবুল আলম, মুকুল, ইস্পাহানী টি এর বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল, তাসবির হাকিম, নুর নবী প্রমুখ। উদ্বোধনী খেলায় রামপুরা একাদশ ৭-০ গোলের ব্যবধানে বরমা ফিজিক্যাল ক্লাবকে পরাজিত করে লিগে দুরন্ত সূচনা করে। বিজয়ী দলের পক্ষে মেহেদী হাসান ৩টি (হ্যাটট্রিক) এবং মো. হাসান, ইকরামুল হক দিহান, ওয়াহিদুল ইসলাম এবং রিদুওয়ানুল হক প্রত্যেকে একটি করে গোল করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla