1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
‘টাকা পাচারকারীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হচ্ছে’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

‘টাকা পাচারকারীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হচ্ছে’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

বিদেশে টাকা পাচারকারীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে আগামী বাজেটে ট্যাক্স দিয়ে পাচার হওয়া টাকা বৈধ পথে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

যারা টাকা পাচার করেছে সে কি ট্যাক্স দিয়ে রেকর্ডে হতে চাইবে কিনা জানতে চাইলে অথমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে তো এ সুযোগ অনেকে নিয়েছে।

ইন্দোনেশিয়ায় যখন এমন একটি এমনেস্টি (সাধারণ ক্ষমা) ঘোষণা করল, তখন অনেক টাকা বিদেশ থেকে দেশে ফেরত এসেছে। আমরা বিশ্বাস করি আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে গেছে, তারা এ সুযোগটি কাজে লাগাবে। তাদের জন্য এটি অত্যন্ত ভালো একটি সুযোগ, সেটি তারা কাজে লাগাবে। আমাদের সমস্ত দিক থেকেই চেষ্টা করতে হবে। যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে, সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ। এই ধরনের এমনেস্টি (সাধারণ ক্ষমা) বিভিন্ন দেশ দিয়ে থাকে বলে জানান মন্ত্রী।

নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নিয়ে বিদেশে থাকা টাকা ফিরিয়ে আনার সুযোগ মিলছে, সে বিষয়ে তিনি বলেন, এটি আপনারা বাজেটে পাবেন। আর বাংলাদেশ ব্যাংক যেটি করছে সেটি বাজেটের আগেই করছে।

বিদেশ থেকে ৫ হাজারের বেশি ডলার পাঠানোর ক্ষেত্রেও ডকুমেন্টস লাগবে না, এতে বিদেশ থেকে কালো টাকা আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা চাচ্ছি যেসমস্ত কালো টাকা এ দেশে থেকে বিভিন্ন সময় গেছে, বিভিন্ন সোর্স থেকে আমরা সেটি জানতে পারি। অনেক সময় বলা হয় বিদেশে যারা টাকা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি। বিভিন্ন মাধ্যমে আমরা দেখি দেশ থেকে টাকা চলে গেছে। বিদেশে যে টাকা চলে গেছে, আমরা বলেছি যাতে টাকাগুলো আমাদের দেশে ফেরত আসে।

বাজেটে এটি নিয়ে কোনো ঘোষণা থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাজেটের আগেই আমরা এটি চেষ্টা করছি। আমরা নিজেরাও চিন্তা ভাবনা করছি, এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হবে সেটি আমরা জানি। বাজেট সংসদে উপস্থাপিত হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে আমরা বলতে চাই না। যখন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, সেটি বাংলাদেশ ব্যাংক থেকে হবে। বাংলাদেশ ব্যাংক সার্কুলার ইস্যু করবে তার মাধ্যমেই আপনারা জানতে পারবেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla